৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ফাকল পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ কর্তৃক বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২০
ফাকল পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ কর্তৃক বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Manual2 Ad Code

মোঃবাদশা মিয়া, বিশেষ প্রতিনিধি, লালমনিরহাট
জেলা পুলিশ লালমনিরহাট কর্তৃক পরিচালিত একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান “ফাকল পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ ” লালমনিরহাট – এর বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল ২০২০ ইং অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবিদা সুলতানা, (বিপিএম, পিপিএম সেবা), পুলিশ সুপার, লালমনিরহাট।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এন.এম.নাসির উদ্দিন, অতিক্তি পুলিশ সুপার, জনাব এস.এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল ,
জনাব মোঃ শহীদ সোহরাওয়ার্দী, অতিরিক্ত পুলিশ সুপার,ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাট সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। দোয়া পরিচালনা করেন পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম সাহেব। এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার আবিদা সুলতানা, এন.এম নাসির উদ্দীন, অধ্যক্ষ সুরেন্দ্র নাথ বর্মা।
শেষে এস.এস.সি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত এবং বিদায় জানানো হয়।