৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

ভান্ডারিয়া দুর্নীতি বিরোধী জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২০
ভান্ডারিয়া দুর্নীতি বিরোধী জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Manual8 Ad Code

আব্দুল্লাহ আল নাঈম পিরোজপুর প্রতিনিধি : ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার দুপুরে বিদ্যালয় কতৃপক্ষের উদ্যোগে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় দুর্নীতি বিরোধী জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মিলনায়তনে “মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে” এ প্রতিপাদ্য বিষয়ের পক্ষে এবং বিপক্ষে সাত জনের একটি করে দল অংশ গ্রহন করে। পক্ষের দলনেতা ছিলেন তানজিলা সাবা এবং বিপক্ষের দলনেতা ছিলেন তাসনিম জাহান সারা। প্রায় দুঘন্টা ব্যাপি বিতর্কে পক্ষের যুক্তিতর্ক খন্ডন করে শুধু মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবেই না আইনের শাসন, ধর্মীয় মূল্যবোধ,সামাজিক দৃষ্টিভঙ্গীর পরিবর্তন না হলেও দুর্নীতির বিস্তার ঘটে এর স্ব পক্ষে যুক্তি উপস্থাপন করায় বিপক্ষ গ্রুপ বিজয়ী হয়।
উভয় পক্ষের নির্ধারিত সময় শেষ হওয়ার পরে এক আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, মডারেটর উপজেলা মাধ্যমিক এ্যাকাডেমিক সুপার ভাইজার মো. নজরুল ইসলাম,শিক্ষক মো. আবুয়াল হোসেন, প্রবীর কুমার হালদার মিন্টু। উভয় দলের মধ্যে অন্যরা হলেন পক্ষে তাইয়েবা আকন বর্ষা,ইসরাত জাহান শোফা,মিম আক্তার,আফরিন জেরিন তনু,জান্নাতি আক্তার এবং বিপক্ষে হিরা আক্তার,ইসরাত জাহান মৌ,মাছিলা জাহান মুক্তি,নওরিন জিনাত সুবাহ ও ইসরাত জাহান মৃদুলা। পরে বিচারকদের বিচারে বিজয়ী দল বিপক্ষ গ্রুপ প্রধানরে হাতে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।