৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

মাগুরায় পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেমিনার

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২০
মাগুরায় পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেমিনার

Manual8 Ad Code

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধিঃ

Manual1 Ad Code

মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ সোমবার ২৭ জানুয়ারি সকাল ১০ টার সময় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

 

Manual2 Ad Code

 

সেমিনারে ছিলেন প্রধান অতিথি জনাব মোঃ আশরাফুল আলম জেলা প্রশাসক, মাগুরা। বিশেষ অতিথি জনাব দেবব্রত ঘোষ অধ্যক্ষ মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, জনাব কাজী শামসুজ্জামান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাগুরা সরকারি মহিলা কলেজ, জনাব রনজিৎ কুমার মজুমদার জেলা শিক্ষা অফিসার, জনাব কুমারেশ চন্দ্র গাছি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, অধ্যক্ষ জনাব বাবু সূর্যকান্ত মাগুরা আর্দশ কলেজ।

 

 

Manual2 Ad Code

সেমিনারের সভাপতি ছিলেন জনাব মোঃ ফরিদ হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, মাগুরা। এছাড়াও মাগুরা জেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা সেমিনার এবং কুইজ এ অংশ গ্রহণ করে।

Manual3 Ad Code