৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

গাজীপুরে অটো রিক্সা চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে যায় ছিনতাইকারী

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২০
গাজীপুরে অটো রিক্সা চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে যায় ছিনতাইকারী

Manual2 Ad Code

রাকিবুল হাসান, গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরে রাসেল গ্রাম পুলিশ (২৫) নামের এক অটো চালককে খুন করে অটো রিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

 

সোমবার (২৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে নগরীর ৩১ নং ওয়ার্ডের কলের বাজারের পশ্চিমে মেঘডুবি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল নগরীর হায়দ্রাবাদ এলাকার মৃত মো. রতন চৌকিদারের ছেলে।

 

Manual5 Ad Code

 

পরিবারের বরাত দিয়ে গাজীপুর সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ভোর ৫টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন রাসেল। সাড়ে ৫টার দিকে তার মরদেহ পাওয়া যায়। তাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।’

 

Manual8 Ad Code

 

তিনি আরও বলেন, ‘নিহতের কপালের ডান পাশে ও গলার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধারের সময় নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।