৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রংপুরে যুব সংহতির নেতৃবৃন্দের এরশাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২০
রংপুরে যুব সংহতির নেতৃবৃন্দের এরশাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

Manual5 Ad Code

মোঃমনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

Manual7 Ad Code

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ ও চেতনাকে বুকে ধারণ করে তাঁর স্বপ্ন বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে জাতীয় যুব সংহতি রংপুর মহানগর কমিটি’র নব-নির্বাচিত নেতৃবৃন্দরা।

সোমবার বিকেলে এরশাদের পল্লী নিবাস বাসভবনে তার সমাধিতে পুস্পার্ঘ্য অর্পন করে তারা রংপুর অঞ্চলে জাতীয় পার্টির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার শপথ করেন। এ সময় এরশাদের কবর জিয়ারতে অংশ নেন, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জাপা নেতা শাফিয়ার রহমান, খতিবার রহমান, মহানগর যুব সংহতির সভাপতি শাহীন হোসেন জাকির, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন কাদের শান্তিসহ মহানগর যুব সংহতির ৩৩টি ওয়ার্ডের নেতৃবৃন্দরা।

Manual8 Ad Code