৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

‘দারিদ্রতাই বাল্যবিবাহের একমাত্র কারণ’ বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২০
‘দারিদ্রতাই বাল্যবিবাহের একমাত্র কারণ’ বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত

Manual1 Ad Code

মোঃ মোহাইমিনুল ইসলাম উলিপির কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের মেয়ে শিশুদের বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১ টায় উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

আরডি আর এস বাংলাদেশ বাস্তবায়িত বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বনাম ফকির পাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহন করেন। ‘দারিদ্রতাই বাল্যবিবাহের একমাত্র কারণ’ বিষয়ে বিতর্ক প্রতিযাগিতায় ফকির পাড়া আদর্র্শ বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জয়ী হন উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় ফকিরপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মুন্নি আক্তার। এতে সভাপতিত্ব করেন বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আরিফুজ্জামান।

Manual8 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সরদার, পৌরসভা ফ্যাসিলিটেটর জুলিয়া খানম জ্যোতি প্রমুখ।

Manual6 Ad Code

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর নাসরিন পারভীন, মনিরা পারভীন ও জীবন চন্দ্র বর্মন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।