৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে গড়েয়া মিলনপুর উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পরীক্ষার্থী’দের বিদায় অনুষ্ঠান

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২০
ঠাকুরগাঁওয়ে গড়েয়া মিলনপুর উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পরীক্ষার্থী’দের বিদায় অনুষ্ঠান

Manual5 Ad Code

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন মিলনপুর সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২ টার মিলনপুর উচ্চ বিদ্যালয়ে – ২০২০ সালের এস,এস,সি মোট ৯১ জন পরীক্ষার্থীদের বিদায় এবং ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বার্ষিক মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃবাদল মিয়া,সহ-সভাপতি আওয়ামী যুবলীগ মিলনপুর ওয়ার্ড।উপস্থিত অবিভাবক সদস্য
ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিত্যান্ত রায় নিতাই,তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনেক উপদেশ মূলক বক্তব্য দেন এবং ভালোভাবে লেখা পড়া করে প্রকৃত মানুষ হওয়ার অনুপ্রেরণা দেন ও সাফল্য কামনা করেন।পরে বিদায়ী ছাত্র /ছাত্রীদের হাতে পরীক্ষার উপকরণ ও উপহার সামগ্রী তুলে দেন এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ।এ সময় মিলনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ ও ম্যানেজিং কমিটির সভাপতি এবং অভিভাবক সদস্যদের হাতে বিদায়ী শিক্ষার্থীরা বিদ্যালয়ের জন্য উপহার সামগ্রী তুলে দেয় ।

Manual1 Ad Code

এম এ সালাম রুবেল
01761587653
ঠাকুরগাঁও।

Manual8 Ad Code