৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বামনায় শিক্ষক-শিক্ষার্থীদের পথসভা ও আনন্দ র‌্যালি

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২০
প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বামনায় শিক্ষক-শিক্ষার্থীদের পথসভা ও আনন্দ র‌্যালি

Manual3 Ad Code

সুমন মল্লিব বিশেষ প্রতিনিধি :

Manual2 Ad Code

কারিগরী শিক্ষা নিলে, যখন তখন চাকুরী মিলে’ এই প্রতিপাদ্য সামনে রেখে বরগুনার বামনায় টেকনিক্যাল স্কুল শিক্ষক ও শিক্ষার্থীদের আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীন শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে এ আনন্দ র‌্যালিটি করেছেন। এ আনন্দন র‌্যালি সরকারি বামনা সারওয়ারজান মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে পথসভা অনুষ্ঠিত হয়।

আনন্দ র‌্যালিটিতে হলতা ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের টেকনিক্যাল শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। সারাদেশের উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) দ্বিতীয় পর্যায়ের প্রকল্পটি প্রধানমন্ত্রীর একনেক সভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে শিক্ষকদের এ আনন্দ র‌্যালির আয়োজন।

Manual2 Ad Code

পথসভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এএসএম হারুন অর রশীদ, মো. মোশাররফ হোসেন, কৃষ্ণকান্ত কর্মকার, মিজানুর রহমান টিপু, হলতা ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. হাফিজুর রহমান, বামনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন হোসেন জনি প্রমূখ।

Manual4 Ad Code

প্রধানমন্ত্রীর একনেক সভায় অনুমোদনের মধ্যে রয়েছে- কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মেগা প্রকল্প ‘‘উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন’’ অনুমোদন কারিগরি শিক্ষার ইতিহাসে এক অনন্য মাইলফলক। প্রকল্পটি মোট বিশ হাজার পাচঁশত পচিঁশ কোটি উনসত্তর লক্ষ টাকা ব্যায়ে পাঁচ বছরে বাস্তবায়িত হবে। প্রতিটি প্রতিষ্ঠানে ১০৮০ জন শিক্ষার্থী হিসেবে তিনলক্ষ পঞ্চান্ন হাজার তিনশত বিশ জন শিক্ষার্থী কারিগরি শিক্ষায় অংশগ্রহনের সুযোগ পাবেন।