৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে আগামী মঙ্গলবার হযরত আজম শাহ (রহ:) এর বাৎসরিক উরুস

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২০
কমলগঞ্জে আগামী মঙ্গলবার হযরত আজম শাহ (রহ:) এর বাৎসরিক উরুস

Manual6 Ad Code

Manual8 Ad Code

কৃষ্ণা শর্ম্মা,কমলগঞ্জ(উপজেলা)প্রতিনিধি:

Manual2 Ad Code

প্রতি বছরের ন্যায় এইবারও আগামী ২৮ তারিখ রোজ মঙ্গলবার বিকাল ২:৩০ টায় শুরু ‌ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা।
স্থান: হযরত আজম শাহ দরগাহ সংলগ্ন মাঠ, কুমড়াকাপন, কমলগঞ্জ মৌলভীবাজার। কমলগঞ্জে এখন ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ের মৌসুম। ‘পঙ্খিরাজ’, ‘সবুজ বাংলা’, ‘টাইটানিক’ কিংবা ‘বাংলার বাঘ’। দৌড়ের ঘোড়ার আছে এমন বাহারি সব নাম। ঘোড়াদৌড়ের প্রতিযোগিতায় দর্শক গ্রামের সব বয়সী মানুষ। উজ্জ্বল মেহেদী জানাচ্ছেন বিস্তারিত
গ্রামের ধানখেতই এখন যেন খেলার মাঠ। মাঠের মধ্যে কলাগাছ পুঁতে গোলাকার একটি জায়গা চিহ্নিত করা। মানুষজনও গোল হয়ে বসা, কেউবা দাঁড়িয়ে। দৃষ্টি সবার একদিকেই। মাঠের মাঝখান দিয়ে চলছে ঘোড়া। চলা নয়, এ তো প্রাণপণ ছোটা। পিঠে সওয়ারি, থামলেই চাবুকের ঘা। ছুটছে ঘোড়া, ঘুরে ঘুরে। তারপর বাড়তে থাকে গতি। এরই নাম ঘোড়াদৌড়।
শুষ্ক মৌসুমে গ্রাম এলাকার দারুণ এক বিনোদন। মৌসুমের এই সময় গ্রামের খালি ধানখেতে বসে ঘোড়াদৌড়ের জমজমাট আসর। গ্রামের সব বয়সী মানুষেরা দর্শক। প্রতিযোগিতামূলক এ খেলা শুধু ঘোড়াকে নিয়ে। সঙ্গে মেলাও জমে ওঠে। দিনে ঘোড়দৌড়, রাতে মেলা। চলে গান, । গ্রামাঞ্চলে ঘোড়দৌড়ের এমন আয়োজন কমে গেলেও কমলগঞ্জ, মৌলভীবাজার,কমলগঞ্জ উপজেলার কুমড়াকাপন গ্রামের উদ্যোগে প্রতিবছর হয় ঘোড়দৌড়। কুমড়াকাপন গ্রামের ‘যুব সমাজ’-এর আয়োজনে এবার ও হচ্ছে ঘোড়াদৌড় ।
কুমড়াকাপনে মেলা আর ঘোড়াদৌড়ের প্রতিযোগিতা হয় কমলগঞ্জ,মৌলভীবাজার, কুমড়াকাপন গ্রামগুলোতেও জনপ্রিয় ঘোড়াদৌড়। দৌড়ের জন্য যে মাঠ ব্যবহৃত হয়, নাম ‘ হযরত শাহ ’আজম ( রহঃ) এর মাঠে ।
এই জায়গাটায় প্রতিবছর মাঘ মাসে আয়োজন করা হয় ঘোড়দৌড়ের। আয়োজক বলতে যে গ্রামের ‘যুব সমাজ’ নামের কমিটি থাকে, তাদের মিলিত চেষ্টায় সম্পন্ন হয় ঘোড়াদৌড়। মাস তিনেক আগেই শুরু হয় প্রচারণা। ঘোড়া, ঘোড়সওয়ার আর ঘোড়া পালকদের অতিথি হিসেবে বরণ করে নেওয়ার রেওয়াজ আছে ওই গ্রামে। দৌড় চালাকালে গ্রামে অতিথির সমাদরে থাকেন ঘোড়াদৌড়ে অংশ নেওয়া লোকজন।