৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

বন্দরে চাঁদা না দেয়ায় সৌদি প্রবাসীর নামে মিথ্যা মামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২০
বন্দরে চাঁদা না দেয়ায় সৌদি প্রবাসীর নামে মিথ্যা মামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

Manual7 Ad Code

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরের পিচকামতালের সৌদি প্রবাসী ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে না পাওয়ায় মিথ্যে মামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় প্রভাবশালী নেতা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান সরকার বিভিন্ন সময় চাঁদা না পেয়ে শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩ টায় সৌদি প্রবাসী মো. ফারুকের এগ্রো ফার্মে আগুন দিয়েছেন বলে জানান স্থানীয় এলাকাবাসী।
ভুক্তভোগী ফারুক জানান, দীর্ঘদিন যাবত সৌদিতে ব্যবসা করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ পৈত্রিক জায়গায় এগ্রো ফার্মের ব্যবসা প্রতিষ্ঠা করেছি। আর সেই ব্যবসা করতে হলে স্থানীয় নেতা হাবিবকে চাঁদা দিতে হবে না হলে ব্যবসা করতে দিবে না বলে হুমকি দিয়ে আসছে। সেই হুমকির পরও চাঁদা না দেয়ায় গত ২২ শে জানুয়ারি আমার পঙ্গু চাচা, রাজমিস্ত্রি, দিনমজুর, আমার বড় ভাইসহ আমার নামে একটি মিথ্যে মামলা দায়ের করে বন্দর থানায়। থানায় মামলা দেয়ার ২ দিন পর আবার আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে আমার ক্ষতি করার পায়তারা করছে। আগুনে আমার ৪ লক্ষ টাকার গবাদি পশুর খাবার ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরো জানান, আমি ঢাকায় থাকায় আমার কর্মচারীদের উপর বিভিন্ন সময় বিভিন্ন হুমকি ও মারধর করে আসছে জাতীয় পার্টি থেকে অনুপ্রবেশ করে রাতারাতি আওয়ামী নেতা বনে যাওয়া হাবিবুর রহমান।
অন্যদিকে, হাবিবুর রহমানকে বসত বাড়ীর বিরোধ নিয়ে আপন চাচাতো ভাই ফারুকের নামে মামলা দেয়ার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি অসংলগ্ন কথা বলে ফোন কেটে দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার জানান, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন বিষয়টি এখনও জানিনা। তবে মামলার তদন্তের স্বার্থে আমি উভয় পক্ষের জবানবন্ধি নিয়েছি। খুব শীঘ্রই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।