মোমিনুল ইসলাম পাবনা থেকেঃ শনিবার(২৫ জানুয়ারি) সন্ধ্যায় জংসন ডিডিপি কার্যালয়ে সাংবাদিক রেজাউল করিম ফেরদৌস ও কানিজ ফাতিমা বৃষ্টির বিবাহ উত্তর সংবর্ধনা দেয়া হয়েছে। মিউজিক এ্যান্ড এড মিডিয়া ডিডিপি ও সাপ্তাহিক জংসন এ অনুষ্ঠানের আয়োজন করে। জংসন সম্পাদক ও ডিডিপির চেয়ারম্যান জনাব এস এম রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তৃতা করেন ডিডিপির পরিচালক (সংগীত)ওস্তাদ মাসুদ রানা, মহিলা বিষয়ক পরিচালক ইলমাতুল ইসলাম রুপা,সংবর্ধিত অতিথি ডিডিপির পরিচালক সাহিত্য সাংবাদিক রেজাউল করিম ফেরদৌস, কানিজ ফাতিমা বৃষ্টি, ওস্তাদ লিটন বাউল, আলোর পথে উদ্দীপ্ত তরুণ সংঘের সভাপতি সাংবাদিক এস এম শিশির মাহমুদ, সাধারন সম্পাদক সাংবাদিক শামীম উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে নব দম্পত্তিকে ফুলেল শুভেচ্ছায় শিক্ত এবং সুখী সমৃদ্ধ দীর্ঘজীবন প্রত্যাশা করে বিশেষ প্রার্থনা করা হয়। সংবর্ধনার জবাবে সংবর্ধিত অতিথিরা কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজক ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ডিডিপি মিউজিক একাডেমি ও বাউল সম্প্রদায়ের শিল্পীবৃন্দ। যেসকল শিল্পী সংগীত পরিবেশন করেন তারা হলেন এস এম রাজা, মাসুদ রানা, ইলমাতুল ইসলাম রুপা, লিটন বাউল, রিমি মন্ডল, রকি মন্ডল, রাখি মন্ডল, তৌশি,বিথি, সুমাইয়া, এস এম কামরুজ্জামান প্রমুখ।উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর’১৯ ফেরদৌস ও বৃষ্টি আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।