৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সাদুল্লাপুরে সাড়ে ৩ হাজার দুস্থ ও হত দরিদ্রের মাঝে মাজেদার রহমান দুলুর কম্বল বিতরণ

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২০
সাদুল্লাপুরে সাড়ে ৩ হাজার দুস্থ ও হত দরিদ্রের মাঝে মাজেদার রহমান দুলুর কম্বল বিতরণ

Manual4 Ad Code

জাহিদুল ইসলাম জাহিদ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা আ’লীগের উপদেষ্টা এবং কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রিয় উপ-কমিটির সদস্য মাজেদার রহমান দুলু গতকাল শনিবার সাদুল্লাপুরে সাড়ে ৩ হাজার দুস্থ ও হত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।

Manual2 Ad Code

জনতা ব্যাংক লিমিটেডের সৌজন্যে এবং মুসলিম ও শিশু পল্লীর সার্বিক ব্যস্থাপনায় সাদুল্লাপুর হাইস্কুল মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।

এরআগে এ উপলক্ষে উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, প্রভাষক আব্দুল জলিল সরকার, শামছুজ্জোহা প্রামানিক রাঙ্গা ও জিল্লুর রহমান খন্দকার, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এসটিএম রুহুল আমিন ও রনজিৎ কুমার অধিকারী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল প্রমূখ।

Manual8 Ad Code