৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

মির্জাপুরে অগ্নি দুর্গতদের পাশে দাঁড়ালেন মেয়র

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২০
মির্জাপুরে অগ্নি দুর্গতদের পাশে দাঁড়ালেন মেয়র

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

আল আমিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ নগরীর পাঁচলাইশ থানাধীন মির্জাপুর এলাকার ডেকোরেশন গলিতে আজ ২৪ জানুয়ারি সকালে সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেখতে যান সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। এসময় তিনি সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মেয়র ক্ষতিগ্রস্ত ১’শ পরিবারের প্রত্যেককে অর্থ সহায়তা, গৃহস্থালি সামগ্রী ও আপদকালীন ভরণপোষনের ব্যবস্থা গ্রহণ করার জন্য চসিক বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশ দেন।

Manual3 Ad Code

এসময় সাথে উত্তর জেলা আওয়ামিলীগ নেতা ডাঃ শেখ সফিউল আজম,বিজেএমইএ নেতা আবদুস সালাম, নগর আওয়ামীলীগ নেতা বেলাল আহমেদ,শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, স্থানীয় কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর, পাঁচলাইশ জোন পুলিশের এসি দেবদূত, ওসি আবুল কাসেম,নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, নগর যুবলীগ নেতা ও মহল্লা কমিটির নেতা ইমরান এইচ ইমরান ছাত্রলীগ নেতা সজিব আনোয়ার ইভান প্রমুখ উপস্থিত ছিলেন।