৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে মির্জাপুল এলাকায় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২০
চট্টগ্রামে মির্জাপুল এলাকায় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

Manual5 Ad Code

আব্দুল করিম,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো :

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মির্জাপুল এলাকায় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক টিম।

Manual3 Ad Code

 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ওই বস্তিতে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

 

Manual7 Ad Code

ঘটনাস্থল থেকে মো. রুবেল নামে একজন প্রত্যক্ষদর্শী অভিযোগকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে তা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। এতে শতাধিক ঘরের ওই বস্তিসহ আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি করেন।

Manual1 Ad Code

 

আগুনে পুড়েছে তাদের সর্বস্ব। আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন অভিযোগকে জানান, ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশপাশের সব ফায়ার স্টেশনের গাড়িকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কয়েকটি স্টেশনের ১০-১৫টি গাড়ি পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

Manual2 Ad Code