মোঃ মালিক মিয়া, কমলগঞ্জ:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৮ নং মাধবপুর ইউনিয়নের স্বনামধন্য ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান।
বরণ্য বুযুর্গ হযরত শায়েখ আব্দুর রহমান শাওকী শায়খে মাধবপুরী রহ, প্রতিষ্টিত তালিমুল ক্বোরাআন নোয়গাও মাদ্রাসায় আগামি ২৮ জানুয়ারি রোজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন খতিবুল উম্মাহ হযরত মাওলানাঃ হাফিজুর রহমান সিদ্দীকি কুয়াকাটা বরিশাল।
বিশেষ অতিথি,আল্লামা ঈসমাইল হুসেন কাসেমী ভারত। হযরত মাওলানাঃ নাছির উদ্দীন আনসারী,
মুফতি মশাহিদ আলী কাসেমী মৌলভীবাজারী।
উক্ত ওয়াজ মাহফিলে সভাপত্বিত করবেন পীরে কামেল হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক্ব পীর সাহেব বরুনা।
উক্ত ওয়াজ মাহফিলে দল মত নির্বিশেষে সকল ধর্মপ্রান মুসলমানদের উপস্থিত হওয়ার দাওয়াত ক্রমে। এলাকাবাসীর পক্ষে নুরুল মুত্তাকীনজুনাইদ মুহতামিম অত্র নোয়াগাঁও তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা।