৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শুদ্ধি মার্গের পরিস্কার পরিচ্ছন্নতা সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২০
শুদ্ধি মার্গের পরিস্কার পরিচ্ছন্নতা সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত

Manual4 Ad Code

Manual4 Ad Code

ফৌজি হাসান খাঁন রিকু,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

Manual6 Ad Code

লৌহজংয়ে শুদ্ধি মার্গ নামে একটি সামাজিক সংগঠনের উদ্দ্যোগে উপজেলার দু’টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি কার্জক্রম পরিচালনা করা হয়।লৌহজং উপজেলায় মোট ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।সংগঠনটি এর আগে উপজেলার আরো ৪টি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচী পরিচালনা করেছে এবং পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচী পরিচালনা করা হবে বলে জানায় সংগঠনটি।তারি ধারাবাহিকতায় বৃহস্পতিবার
৩নং কুমারভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫নং ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পরিস্কার পরিচ্ছন্নতার সুফল ও কুফল সম্পর্কে অবগত করা হয়।শিশুদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল লক্ষনীয়।এ সময় উপস্থিত ছিলেন শুদ্ধি মার্গ এর সহ-সভাপতি আলী মুনসুর,সাধারণ সম্পাদক মোঃশরিফুল ইসলাম সঞ্জীব, মোঃনাছির আলী,মোঃনাজির হোসেন,মোঃদুলাল,মোঃজুয়েল,বীর মুক্তিযোদ্ধা শহীদ মিন্টু মঞ্চের সাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খাঁন রিকু এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।

Manual4 Ad Code