৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

মানব সেবার দৃষ্টান্ত পুষ্পদাম রেস্টুরেন্টে এর ম্যানেজিং ডিরেক্টর সাদ্দাম হোসেন অনন্ত

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২০
মানব সেবার দৃষ্টান্ত পুষ্পদাম রেস্টুরেন্টে এর ম্যানেজিং ডিরেক্টর সাদ্দাম হোসেন অনন্ত

Manual3 Ad Code

আবুসাঈদ শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ

Manual6 Ad Code

ছোটবেলা থেকেই অসহায় মানুষদের জন্য মন কাঁদে ,তখন থেকেই মানুষের জন্য সেবা করার চেষ্টা করি প্রতিনিয়ত,
” মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য “এই কথাগুলো আমার হৃদয়ে প্রতিনিয়ত বাজে এমনটি বলছিলেন পুষ্পদাম রেস্টুরেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর সাদ্দাম হোসেন অনন্ত।

গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হতদরিদ্র, অসহায় নিঃস্ব ও প্রতিবন্ধীদের, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক ভাবে সহায়তা করেন পুষ্পদাম রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেন অনন্ত।

তিনি শ্রীপুর বাজার,বরমী, গোসিংগা গাজীপুর ইউনিয়নের নগরহাওলা, গাজীপুর বাজার, নিজমাওনাসহ বিভিন্নস্থানে গিয়ে নিজে খুজে অসহায় প্রতিবন্ধিদের চিকিৎসা ব্যবস্থা করেছেন,এবং যে শিক্ষার্থীরা টাকার অভাবে লেখাপড়া করতে পারেনা তাদের লেখাপড়া ব্যবস্থা করেছেন।

তিনি নিজে প্রতিবছর পায়ে হেঁটে হেঁটে ঈদ সামগ্রী এবং নগদ টাকা তুলে দেন রাস্তার পাশের অসহায় প্রতিবন্ধী মানুষের হাতে, গরিব ভিখারীর হাতে,।

আলোচিত দুস্থ মহিলা খুশিমন নেছার টিউবওয়েল রান্নাঘরসহ ঘরের দরজা ব্যবস্থা করেছেন তিনি।

Manual8 Ad Code

প্রতি বছর মানসিক ভারসাম্যহীন মৌসুমিকে প্রতিনিয়ত দেখাশোনা আর্থিক সহযোগিতা সহ ঈদ সামগ্রী তুলে দেন মৌসুমির হাতে।

Manual2 Ad Code

সাদ্দাম হোসেন অনন্ত বলেন, আমি দীর্ঘদিন যাবত প্রচার বিমুখ হয়ে মানুষের জন্য ,যারা মানবেতর জীবন যাপন করে তাদের জন্য কাজ করে যাচ্ছি এই কাজগুলো আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয় নিজের ভালো লাগা থেকেই মানুষের জন্য কাজ করি, বাবার অনুপ্রেরণায় মানুষের জন্য আজন্মকাল কাজ করে যেতে চাই

Manual3 Ad Code

বিভিন্ন সময় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ যাদের ঘর বাড়ি নেই তাদের থাকার ব্যবস্থা করা, মেধাবী দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য আর্থিক সহায়তা, কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সাদ্দাম অনন্তের ভূমিকাকে সকলে সাধুবাদ জানিয়েছে।

সাদ্দাম হোসেন অনন্ত আরও বলেন ,আগামী দিনগুলো তে যেন আরো মানুষের সেবা করতে পারে সকলের দোয়া চাই ,আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।