ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা বড়শলই পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার স্কুলের মাঠে শিক্ষা ও নৈতিকতা বিষয়ক বিশেষ ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশ ও নবীণবরন ২০২০ এর আয়োজন করা হয়। অনুষ্ঠান এর আয়োজন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ।
নবীণবরন ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ আসাদুজ্জামান। প্রধান শিক্ষক মোঃ আঃ কুদ্দুস, বীর মুক্তি যোদ্ধা মোঃ ফুলমিয়া মোল্লা, সাবেক মেম্বার মোঃ আবু বক্কার মোল্লা, শিক্ষক মোঃ মাজেদ বিশ্বাস, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আনিচুর রহমান, প্রধান শিক্ষক সরকারী প্রাথমিক বিদ্যালয় বাবু নব কুমার, সহকারী শিক্ষক কিশোর কুমার সাহা, মোঃ ফিরোজ আলম, মোছাঃ শামিমা আক্তার বানু, মোঃ ইকবাল হোসেন, মোঃ মাসুদ পারভেজ, মোঃ আবদুল কাদের, মুন্সি মিজানুর রহমান, ধর্মীয় শিক্ষক মোঃ নায়েব আলী, শরীর চর্চা শিক্ষক মোঃ নাজমুল হাসান, অফিস সহকারী সপ্না খাতুন, মোঃ আলতাফ হোসেন, এম.এল.এস মোঃ আঃ হান্নান সহ অভিবাবক ও ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
নবীণ বরন অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ আঃ কুদ্দুস বলেন সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকি। তিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠদানের মাধ্যমে দেশকে সামনে উন্নতি করার সঠিক দিকনির্দেশনার আহবান করেন।