৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে প্রতিবন্ধি ধর্ষনের দায়ে যুবক গ্রেফতার

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২০
কালীগঞ্জে প্রতিবন্ধি ধর্ষনের দায়ে যুবক গ্রেফতার

Manual4 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জলকার মাজদিয়া গ্রামে বুধবার দুপুরে ২৪ বছরের স্বামী পরিত্যক্তা এক প্রতিবন্ধি নারী ধর্ষিত হয়েছে। এ ঘটনায় ধর্ষক আলামিনকে গ্রেফতার করেছে পুলিশ। আলামিন একই গ্রামের তরকারী বিক্রেতা নরুন্নবীর ছেলে। সুবর্নাসরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এএসআই সাকিল খান জানান, মঙ্গলবার দুপুরে ওই স্বামী পরিত্যক্তা মাঠে ছাগল চরাতে যায়। এ সময় আলামিনও মাঠে ছিল। মাঠে একা পেয়ে তাকে ধর্ষন করে পালিয়ে যায় ধর্ষক দুই সন্তানের জনক আলামিন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কালীগঞ্জ উপজেলার সোনালীডাঙ্গা গ্রাম থেকে মঙ্গলবার রাত ৮টার দিকে ধর্ষক আলামিনকে গ্রেফতার করে। পুলিশ আরো জানায়, ধর্ষিত ওই নারীর বিয়ের পর সন্তান প্রসব করতে গিয়ে অঙ্গহানী ঘটে। এরপর তার স্বামী তালাক দেয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে এএসআই সাকিল খান জানান।

Manual7 Ad Code