৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে যুবলীগ নেতাকে পিটিয়ে জখম

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২০
ঝিনাইদহে যুবলীগ নেতাকে পিটিয়ে জখম

Manual7 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

Manual6 Ad Code

ঝিনাইদহে আশরাফুল ইসলাম নামের এক যুবলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। বুধবার সকালে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চোরকোল গ্রামে এ ঘটনা ঘটে। আহত আশরাফুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে ও মধুহাটি ইউপি সদস্য।
এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। লিখিত অভিযোগে জানা যায়, চোরকোল গ্রামের ডালিমের বাড়ির সামনে হতে গফফারের বাড়ি পর্যন্ত লোক চলাচলের জন্য একটি কাচা রাস্তা তৈরী করা হয়েছে। ওই গ্রামের কায়েমের নেতৃত্বে রাস্তার পাশে পুকুর কেটে ট্রাক্টর গাড়িতে করে ওই রাস্তা দিয়ে মাটি বহন করছে। যে কারণে নতুন রাস্তাটি মাটি ভেঙে চুরে নষ্ট হয়ে যাচ্ছে।
এ ঘটনার মঙ্গলবার প্রতিবাদ করায় বুধবার সকালে চোরকোল বাজারে হুজুর আলীর চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ওই গ্রামের গোলজার হোসেন, কায়েম আলী, ইসটালিংসহ বেশ কয়েকজন লোক তার উপর অতর্কিত হামলা চালিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তার আত্ম চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ মধুহাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক আশরাফুল ইসলামের উপর অতর্কিত হামালার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষিদের গ্রেফতারের দাবি জানান।
ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual4 Ad Code