৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে সাদা এলইডি লাইট বন্ধে ট্রাফিক পুলিশের অভিযান

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২০
ঝিনাইদহে সাদা এলইডি লাইট বন্ধে ট্রাফিক পুলিশের অভিযান

Manual5 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহে ও শৈলকুপায় ইজিবাইক ও মোটরসাইকেলে সাদা এলইডি লাইট ব্যবহার বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ।এসময় তিন শতাধিক ইজিবাইক ও মোটরসাইকেল থেকে এলইডি লাইট খুলে নেওয়া হয়।

 

Manual7 Ad Code

মঙ্গলবার রাতে বুধবার এ অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন, গৌরাঙ্গপালসহ অন্যান্য ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।

Manual6 Ad Code

 

ট্রাফিক সার্জেন্ট কনক হালদার জানান, রাতে শহরের বিভিন্ন সড়কে ইজিবাইকে এলইডি লাইট লাগিয়ে চলাচল করে। এতে সাধারণ মানুষ ও পথচারীরা লাইটের আলোর কারণে দুর্ঘটনায় পড়ে।

 

আইনগত নিষিদ্ধ এই এলইডি লাইট বন্ধে পুলিশ অভিযান পরিচালনা করেছে। শহর থেকে প্রায় দুই শতাধিক ইজিবাইজ ও মোটরসাইকেল থেকে লাইট অপসারণ করা হয়েছে।

 

Manual7 Ad Code

তিনি জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
অপর একটি অভিযানে বুধবার দুপুরে জেলার শৈলকুপা উপজেলায় এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহের ট্রাফিক ইন্সপেক্টর কাজী হাসানুজ্জামান। শৈলকুপা পৌর এলাকার কবিরপুরসহ গুরুত্বপূর্ণ মোড় ও প্রধান প্রধান সড়কে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

Manual8 Ad Code

 

ঝিনাইদহের ট্রাফিক ইন্সপেক্টর কাজী হাসানুজ্জামান জানান, জেলা পুলিশ সুপার হাসানুজ্জামানের নির্দেশনা মোতাবেক জেলাব্যাপী এ অভিযান চলমান রয়েছে।

 

অভিযানে অংশ নেন ট্রাফিক ইন্সপেক্টর মাজহারুল ইসলাম, টিআই নুরুল ইসলাম, ইমরান হোসেন, সাদ্দাম হোসেন ও শৈলকুপা থানার পুলিশের এসআই হারুন অর রশিদ চৌধুরী।