জাহিদুল ইসলাম জাহিদ, গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার আদর্শ পাটচাষীদের ১দিনব্যপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পাট অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলার ১০০ জন কৃষক অংশ নেন।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নবীনেওয়াজের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহরিয়া খাঁন বিপ্লব, প্রেসক্লাবের সভাপতি তাজুর ইসলাম রেজা, সাদুল্লাপুরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার, ইউপি চেয়ারম্যান রাব্বী আব্দুল্যা রিয়ন প্রমূখ।
প্রশিক্ষণ প্রদান করেন রংপুর কৃষি সম্পসোরণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খাজানুর রহমান ও গাইবান্ধা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম।