৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রূপগঞ্জে প্যানেল চেয়ারম্যান বজলুর বাড়িতে হামলার ঘটনায়এলাকাবাসির বিক্ষোভ

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২০
রূপগঞ্জে প্যানেল চেয়ারম্যান বজলুর বাড়িতে হামলার ঘটনায়এলাকাবাসির বিক্ষোভ

Manual6 Ad Code

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জের শেখ রাসেল নগর ইউনিয়নের চনপাড়া – অফিস ঘাট টু নোয়াপাড়া নৌ ঘাট পরিচালনা কমিটির দ্বন্ধের জেরে বর্তামান ঘাটের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান বজলুর কাছে প্রতিপক্ষের চাঁদা দাবী, বাড়িতে হামলার চেষ্টা ঘটনায় বিক্ষোভ করেছেন এলাকাবাসি। বুধবার দুপুরে উপজেলার চনপাড়া ৬ নং ব্লকে এ বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান বজলু, উপজেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, শেখ রাসেল নগর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ সভাপতি নাজমা খান, শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, আব্দুল আলী সিকদার, আনিস মল্লিক, রাসেল নগর যুবলীগ সভাপতি ডাক্তার আনোয়ার, সাধারন সম্পাদক আবিদ হাসান চাঁন, স্বেচ্চাসেবক সাধারন সম্পাদক আবু বকর ছিদ্দিক, ছাত্রলীগ সভাপতি আরাফাত, সাধারন সম্পাদক স্বর্ণালী মহিলালীগ সভাপতি নাজমীন সুলতানা,সাধারন সম্পাদক শাকিলা প্রমুখ। এ সময় বক্তারা জড়িতদের গ্রেফতার ও হামলার ঘটনায় তিব্র নিন্দা জানান। উল্লেখ্য যে, গত ১৯ জানুয়ারী ঘাট নিয়ে দ্বন্দের জেরে বজলুর কাছে ৩ লাখ টাকা চাঁদাদাবী করে স্থানীয় মোহাম্মদ আলী, আক্কাস,সিপন, আলমগীরসহ প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় বজলুর স্ত্রী রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে কমিটি নিয়ে দ্বন্দের জেরে ঘাটের বর্তমান সভাপতি বজলুর বিপক্ষে প্রতিপক্ষরাও থানায় অভিযোগ করেছেন।