৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে মায়ের পা ধুয়ে মাকে সম্মান জানালো শিক্ষার্থীরা

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২০
পিরোজপুরে মায়ের পা ধুয়ে মাকে সম্মান জানালো শিক্ষার্থীরা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে মাকে সম্মান জানাতে বিদ্যালয় আঙিনায় ৯’শ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থীরা।

 

Manual6 Ad Code

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানের সবুজ চত্বরে এই ব্যাতিক্রমী আয়োজন করা হয়।

Manual6 Ad Code

 

এসময় উপস্থিত হয় শিক্ষার্থীদের অভিভাবকরা। সেসময় মায়েদের সাড়িবদ্ধ ভাবে চেয়ারে বসিয়ে শিক্ষার্থীরা পা ধুয়ে দেয় তাদের।

 

পরে মায়েরা সন্তানদের মাথায় হাত বুলিয়ে দেশ ও মানুষের জন্য সু-নাগরিক হিসেবে গড়ার জন্য দোয়া করেন তারা।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক শামীমা সুলতানা।