৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে গড়েয়া এস,সি বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পরীক্ষার্থী দের বিদায় অনুষ্ঠান

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২০
ঠাকুরগাঁওয়ে গড়েয়া এস,সি বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পরীক্ষার্থী দের বিদায় অনুষ্ঠান

Manual3 Ad Code

এম এ সালাম রুবেল – ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

Manual1 Ad Code

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় মঙ্গল বার (২১ জানুয়ারি) সকাল দশটায় গড়েয়া এস, সি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে – ২০২০ সালের এস,এস, সি পরীক্ষার্থীদের বিদায় এবং ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বার্ষিক মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি, মারুফ হোসেন, জেলা পরিষদ সদস্য ঠাকুরগাঁও।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম (তানভির) তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনেক উপদেশ মূলক বক্তব্য দেন এবং ভালোভাবে লেখা পড়া করে প্রকৃত মানুষ হওয়ার অনুপ্রেরণা দেন ও সাফল্য কামনা করেন।পরে বিদায়ী ছাত্র /ছাত্রীদের হাতে পরীক্ষার উপকরণ ও উপহার সামগ্রী তুলে দেন এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ।এ সময় গড়েয়া এস,সি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি এবং অভিভাবক সদস্যদের হাতে বিদায়ী শিক্ষার্থীরা বিদ্যালয়ের জন্য উপহার সামগ্রী তুলে দেয় ।

Manual3 Ad Code