নাইম, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলা ইতিহাস ও ঐতিহ্য বহন করে আসছে যুগ যুগ ধরে। নওগাঁর গর্ব করার মতো আছে অনেক কিছুই। বলিহারি রাজবাড়ী, ভীমের পটি যেমন ইতিহাস বহন করচ্ছে, তেমনি ঐতিহ্য বহন করছে ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ, বিভিন্ন মেলা।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে মাস ব্যাপী ঐতিহ্যবাহী গুদিশহর মেলা। নওগাঁর নিয়ামতপুরের ঐতিহ্যবাহী হিন্দু ধর্মালম্বীদের মেলা গুদিশহর প্রেম গোসাই মেলা। কয়েকশ বছর থেকে নিয়মিত হয়ে আসছে এ মেলা।
নিয়ামতপুর সহ নওগাঁর বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় এই গুদিশহর মেলা। জেলা প্রশাসকের অনুমতি নিয়েই প্রতি বছর ১ মাঘ থেকে শুরু করে এক সপ্তাহ চলে। বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের গ্রাম-পুলিশ ও থানা-পুলিশ এই মেলার নিরাপত্তার কাজে সর্বক্ষণিক নিয়োজিত আছে। গ্রাম বাংলার ঐতিহ্য বহন করছে এই মেলা। এই মেলায় দেখানো হয় গ্রাম বাংলার ঐতিহ্যধারণকারী সার্কাস ও যাত্রা। নওগাঁর বিখ্যাত ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ এই মেলার অন্যতম আকর্ষণ। এছাড়াও নতুন আকর্ষণ হিসেবে এবারে আনা হয়েছে সার্কাস। বাড়তি আকর্ষণ হিসেবে রাখা হয়েছে র্যাফেল ড্র। মেলার প্রধান সমন্বয়কারী দাবি করেন, ‘গ্রামীণ সংস্কৃতির উন্নয়নের জন্য মেলায় প্রতিবছর যাত্রাপালার আয়োজন করা হয়। আর শীতকালটা এই মেলায় নতুন মাত্রা যোগ করেছে। মেলায় পাওয়া যাচ্ছে যাচ্ছে পাটিসাপটা, পোয়া, মালপোয়া, হরেক রকমের পুলিপিঠা, নকশি পিঠা, ম্যারা পিঠা, মই পিঠা, দুধ চিতই, গোলাপ পিঠা, ছিপ পিঠা, খিরসা পুলি সহ নানা ধরণের পিঠা। মেলায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।