১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবাষিকী পালিত

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবাষিকী পালিত

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

ইসারুল হক,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৮তম প্রতিষ্ঠাবাষিকী পালিত হয়েছে।

রোববার বিকেলে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ উপলক্ষে সদস্য সংগ্রহ অভিযান এবং ‘বঙ্গবন্ধু, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও তরুণ সমাজ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

Manual3 Ad Code

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. গোলাম রাব্বানী।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক রফিক হাসান বাবলু, বতর্মান সহসভাপতি তৌহিদুল আলম টিয়া প্রমুখ।

Manual8 Ad Code

সভা সঞ্চলনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মামুন অর রশিদ।

Manual5 Ad Code