১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ভোলায় এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি পালিত

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২০
ভোলায় এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি পালিত

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ভোলায় আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে বেসরকারি চ্যানেল এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় ভোলা প্রেসক্লাবের সভা কক্ষে এই বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে দৈনিক মানব জমিনের জেলা প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক বিটিভি প্রতিনিধি এম এ তাহের, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক অভিনাশ নন্দী।
আরো বক্তব্য রাখেন, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু,ভোলার ডিবি ওসি শহিদুল ইসলাম, ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাছনাইন আহমেদ হাসান মিয়া, বাপ্তা স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ রফিকুল ইসলাম,সাবেক প্রেসক্লাবের সহ সভাপতি ওমর ফারুক, দৈনিক জনকণ্ঠ ও মাছরাঙ্গা টিভির প্রতিনিধি হামিদুর রহমান হাসিব, বাসস এর স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না, দৈনিক ভোরের কাগজ এর জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ, বৈশাখী টিভির প্রতিনিধি হোসাইন সাদী, চ্যানেল২৪ এর প্রতিনিধি আদিল হোসেন তপু, সাংবাদিক এম ছিদ্দিকুল্লাহ, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি রাশেদ হোসেন রুবেল, বন্ধুসভার সভাপতি মোঃ বাহাউদ্দিন, মাই টিভির প্রতিনিধি আরিফ হোসেন লিটন, হেল্প এন্ড কেয়ার এর প্রতিষ্ঠাতা রাকিব উদ্দিন অমি, দক্ষিণ বঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষক বেল্লাল নাফিজ, সাংবাদিক ইয়ামিন হোসেন। সাংবাদিক মনির আহমেদের কোরআন তেলওয়াত ও এসিয়ান টিভির ভোলা জেলা প্রতিনিধি সাংবাদিক অনিক আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া বর্ষপূর্তি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, একুশে টিভির জেলা প্রতিনিধি মেজবা উদ্দিন শিপু, একাত্তর টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, সাংবাদিক জশিম রানা, দৈনিক ভোলার বাণীর ব্যবস্থাপনা সম্পাদক ইমরান হোসেন, সদর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি হাসান খানপ্রমুখ।

Manual4 Ad Code