১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জে গাছের সাথে বাসের ধাক্কা, দুই নারী নিহত, আহত-১৫

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২০
গোপালগঞ্জে গাছের সাথে বাসের ধাক্কা, দুই নারী নিহত, আহত-১৫

Manual8 Ad Code

প্রতিনিধি,গোপালগঞ্জ থেকেঃ

Manual2 Ad Code

গোপালগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৫জন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেন্নাবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

গোপালগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মাদারীপুরের টেকেরহাট থেকে যাত্রী নিয়ে গোপালগঞ্জে আসছিল বন্ধন পরিবহনের একটি যাত্রবাহী লোকাল বাস। এ সময় বাসটি ভেন্নাবাড়ীতে পৌঁছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে সড়কের পাশের কয়েকটি গাছের সাথে সাজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনে অংশ দুমড়ে মুচড়ে গেলে গাছ ও বাসের মাঝখানে চাপা পড়ে দুই নারী যাত্রী নিহত হন। এ সময় বাসের অপর আরো ১৫ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহত দুই নারীর হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার চামটা গ্রামের নুরু মোল্যার স্ত্রী রোমিচা বেগম (৫০) ও মুকসদুপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের মহিষতলী গ্রামের সুবল বালার স্ত্রীর শেফালি বালা (৪০)।