সায়মন ওবায়েদ শাকিল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
রোটারেক্ট ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া সিটির উদ্যোগে ১৮ জানুয়ারি শনিবার ব্রাহ্মণবাড়িয়া টি এ রোডস্থ এল এ টাওয়ারের দ্বিতীয় তলায় অর্ধ শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র প্রদানকরা হয়।
রোটারেক্ট ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া সিটির চার্টার প্রেসিডেন্ট রোটারেক্ট সাহিদুল ইসলাম অপুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিডটাউন এর প্রেসিডেন্ট দেওয়ান আমিনুর রেজা,সেক্রেটারিমোঃখাইরুজ্জামান ইমরান,সাবেক প্রেসিডেন্ট মোঃআক্তার হোসেন,সাবেক প্রেসিডেন্ট এস এম শাহীন,সদ্য সাবেক প্রেসিডেন্ট সুব্রত রায়,জয়েন্ট সেক্রেটারি আশিকুল আলম, ভাইস প্রেসিডেন্ট তাহের উদ্দিন ভূইয়া, সদস্য মিজান মাহমুদ হেলাল,কাউছার আহমেদ, মোক্তার হোসেন, রোটারেক্ট ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া সিটির ভইস প্রেসিডেন্ট বাবলু হোসাইন, জয়েন্ট সেক্রেটারি তানভির আহমেদ, ট্রেজারার ফারজানা সনিয়া,ক্লাব সার্ভিস পরিচালক জুয়েল রানা, ক্লাব সম্পাদক সায়মন ওবায়েদ শাকিল সদস্য নাইম হাসান,আশিকুল ইসলাম রিমন,আমির হামজা, জুবায়ের আহমেদ, সামিয়া সরকার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন ।