১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

মাগুরায় শিশু পারভেজ বাঁচতে চায়

admin
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২০
মাগুরায় শিশু পারভেজ বাঁচতে চায়

Manual5 Ad Code

 

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামের ৬ বছর বয়সি শিশু পারভেজ দীর্ঘ দুই বছর যাবৎ ম্যানিনগো এ্যানক্যাপালাইটিস নামের একটি কঠিন ও জটিল ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় মৃত্যুশয্যাশায়ী।
ছেলের চিকিৎসার ব্যয় বহন করতে যা কিছু সম্পদ ছিলো সবই বিক্রি করেছেন পারভেজের হতো দরিদ্র গাড়ী চালক পিতা মোঃ রেজাউল করিম।
অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে চিকিৎসা।
তাই সমাজের দয়াবান, বিত্তবান, দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট ছেলের চিকিৎসা সহায়তার আবেদন জানিয়েছেন পারভেজের দরিদ্র পরিবার।

Manual2 Ad Code

পারভেজ সম্পর্কে জানতে চাইলে তার পিতা মোঃ রেজাউল জানান, দুই বছর পূর্বে পারভেজ হঠাৎ অসুস্থ হলে তাকে ঢাকায় আনা হয়। সকল পরিক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার জানান, পারভেজ ম্যানিনগো এ্যানক্যাপালাইটিস নামের একটা জটিল ভাইরাস রোগে আক্রান্ত। এতে তার মস্তিস্কের শিরা উপশিরা শুকিয়ে গেছে এবং নিস্তেজ হয়ে গেছে পুরা শরীর। কথা বলাও বন্ধ হয়ে গেছে।

Manual6 Ad Code

ছেলের চিকিৎসার টাকা সংগ্রহের কোন উপাইয়ন্ত না থাকায় সমাজের বিভিন্ন পেশাজীবি মানুষের দ্বারে দ্বারে ঘুরে বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট,যাত্রীবাহী বাসে বাসে ঘুরে ছেলের চিকিৎসার জন্য প্রায় ৪/৫ লক্ষ টাকা সংগ্রহ করেন পারভেজের দরিদ্র বাবা। টাকাগুলো পারভেজের মায়ের নিকট রেখে মোঃ রেজাউল করিম নাটোর সুগার মিল স্কুলে যায় পারভেজের চিকিৎসা সহয়তা আনতে। এই ফাকে পারভেজের বেঈমান মা তার বাপ, চাচা ও ভাইদের সহোগিতায় ছেলের চিকিৎসার সম্পুর্ন টাকা আত্মসাৎ করে ডিভোর্জ না দিয়েই অন্য সংসারে চলে যাই। পরে সবকিছু ফেরৎ চাইলে তারা সব অস্বীকার করে।

Manual8 Ad Code

পারভেজের মায়ের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন মাগুরা মোহাম্মাদপুর থানার কালুকান্দি গ্রামের তোজাম মোল্লার ছোট মেয়ে মোছাঃ পারভিন। এক আমার সন্তান অসুস্থ তারপর জীবনের কষ্টে অর্জিত সন্তান চিকৎসার টাকাপয়সা ও সংসারের যাবতীয় সব মালামাল হারিয়ে পাগল প্রায় পারভেজের
হতো দরিদ্র পিতা রেজাউল। তিন বছর বয়সি একটি ছোট্ট মেয়েও আছে তার।
ছেলে মেয়েকে নিয়ে দুর্বিষহ জীবন যাপন করতেছে বলে তিনি জানান।

ছেলের চিকিৎসার বিষয়ে জানতে চাইলে রেজাউল বলেন। আমার যাহা কিছু সম্পদ ছিলো সবই বিক্রি করে চিকিৎসা করেছি। এখন আমার আর কিছু নেই।
এজন্য পারভেজের চিকিৎসা বন্ধ হয়ে গেছে। পারভেজের চিকিৎসাই এখনো (১০) দশ লক্ষ টাকা লাগবে বলে প্রাথমিক ধারনা দিয়ছেন ডাক্তার। যা সংগ্রহ করা আমার পক্ষে আর কোনো ভাবেই সম্ভব না। তাই বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ আশা করছি। সেইসাথে দেশের দয়াবান, দান শীল,বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠান সহ সকল শ্রেণির পেশাজীবি মানুষের কাছে পারভেজের চিকিৎসা সহায়তা দিয়ে মা হারা অসহায় শিশুর পাশে দাড়নোর জন্য বিনীতভাবে আবেদন জানিয়েছেন পারভেজের দরিদ্র পরিবার।
সেইসাথে পারভেজের সঙ্গে এতো বড়ো বেঈমানির ন্যায় বিচার চেয়েছেন পারভেজের পিতা মোঃ রেজাউল করিম।

Manual7 Ad Code

যোগাযোগের ঠিকানা।
মোঃ রেজাউল করিম।
ইসলামী ব্যাংক মাগুরা শাখা।
একাউন্ট নাম্বার=26158.
বিকাশ নাম্বার= 01734972473