১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

চট্রগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেপ্তার

admin
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২০
চট্রগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেপ্তার

Manual6 Ad Code

আব্দুল করিম চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান

Manual6 Ad Code

চট্রগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা থেকে অস্ত্র ও মাদকসহ এক মো. মামুন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনী মাঠের পূর্ব পাশে সত্তার মিয়ার গলির মুখে রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এল.জি, ১টি কার্তুজ (গুলি) ও ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানান বায়েজিদ থানার এসআই মো. ফোরকান। মামুন চাঁদপুরের দক্ষিণ মতলবের গুরাইকান্দি গ্রামের মো. ফোরকানের ছেলে। বায়োজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিণ্টন সরকার বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে বায়েজিদ থানা এলাকায় অভিযানে যায়। এ সময় আমিন কলোনী মাঠের পূর্ব পাশে সত্তার মিয়ার গলির মুখে রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এল.জি, ১টি কার্তুজ (গুলি) ও ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হইয়াছে।

Manual4 Ad Code