১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইসলামী ঐক্যের মহাসম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন

admin
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২০
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইসলামী ঐক্যের মহাসম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন

Manual3 Ad Code

সুমন মল্লিক বিশেষ প্রতিনিধি :

Manual7 Ad Code

পিরোজপুরের মঠবাড়িয়ায় আজিজাবাদ দরবার শরীফে আগামী ২৭ জানুয়ারী ইসলামী ঐক্যের মহাসম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বাংলাদেশ জমিয়াতে মুহসিনীন এর আমীর আলহাজ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ কামাল উদ্দিন শুক্রবার বিকেলে উপজেলার আজিজাবাদ দরবার শরীফে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

Manual8 Ad Code

লিখিত বক্তব্যে তিনি বলেন, এক শ্রেণীর লোকেরা কলেমা বা তাওহীদের মূলধারা থেকে সরে গিয়ে রাজনীতিসহ ভিন্নপথ অবলম্বন করছে। যে কারনে সারা মুসলমানরা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ হতে। তাই ব্যক্তিগত, দলগত ও ফেরকায়ী স্বার্থের উর্দ্ধে উঠে কলেমা বা তাওহীদের মূলধারা বজায় রাখতে ইসলামী ঐক্যের মহাসম্মেলন সফল করতে সকলের প্রতি আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, আজিজাবাদ মডেল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর মো. হেমায়েত উদ্দিন, বাংলাদেশ জমিয়াতে মুহসিনীন‘র উপদেষ্টা মো. ইয়াছিন খান, নায়েবে আমীর হাফেজ মহিবুল্লাহ, সদস্য মো. মোতালেব খান, আঃ ওহাব মাতুব্বর, মোঃ আলী হোসেন, সিদ্দিকুর রহমান, বাংলাদেশ জমিয়াতে হেজবুল্লাহ মুহসিনীন‘র কেন্দ্রীয় সাধারণ সমম্পাদক মো. তরিকুল ইসলাম দরবারি।

Manual1 Ad Code