১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

রংপুরে মুক্তিপণের দাবিতে অপহরণের অভিযোগে পুলিশসহ গ্রেপ্তার ৩

admin
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২০
রংপুরে মুক্তিপণের দাবিতে অপহরণের অভিযোগে পুলিশসহ গ্রেপ্তার ৩

Manual6 Ad Code

মোঃমনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

Manual7 Ad Code

রংপুরে কাজের মেয়ের সন্ধানে এসে এক ব্যবসায়ী অপহরণ হয়েছে। অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করার অভিযোগে পুলিশ কনষ্টবলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ওসি আব্দুর রশীদ বিষয়টি সাংবাদিকদের জানান। তবে ৬ দিনেও অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, রাজধানী ঢাকার এনায়েতগঞ্জ লেন হাজারীবাগের ব্যবসায়ী ও আরবান হেলথ কেয়ারের এ্যাডমিন তোষারফ হোসেন পপি কাজের মেয়ের সন্ধানে তার পূর্ব পরিচিত পুলিশ কনষ্টবল রবিউল ইসলামের সাথে দেখা করার জন্য গত ১১ জানুয়ারী ঢাকা থেকে নাইট কোচে রংপুর নগরীর কামার পাড়া¯’ নাইট কোচ স্টান্ডে আসেন। সেখানে রবিউলের সাথে দেখাও হয়। এরপর থেকে ওই ব্যবসায়ীর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুজির পরেও তার স্বজনরা ওই ব্যবসায়ীর কোন খোজ পাচ্ছিলেন না। অবশেষে গত বৃহস্পতিবার রংপুর কোতয়ালী থানায় ব্যবসায়ীর ছোট বোন সাজিয়া আফরিন ডলি বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ মামলার অভিযোগের সূত্র ধরে এবং মোবাইল ট্রাকিং করে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ কনষ্টবল রবিউলকে শুক্রবার রাতে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার দুলাভাই সাইফুল ও তাদের বাসার কাজের ছেলে বিপুলকে গ্রেপ্তার করে। তবে এখন পর্যন্ত অপহৃত ব্যবসায়ী তোষারফ হোসেন পপিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
এদিকে ব্যবসায়ী তোষারফ হোসেন পপির ছোট বোন সাজিয়া আফরিন ডলি তার ভাইকে ৬ দিন অতিবাহিত হবার পরেও উদ্ধার করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তার ভাইকে উদ্ধার করার দাবি জানান।
কোতয়ালী থানার ওসি আব্দুর রশীদ জানান, আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে রিমান্ডের আবেদন করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হবে।

Manual7 Ad Code