১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নানা বিধ সমস্যা নিয়ে উপজেলা ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২০
বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নানা বিধ সমস্যা নিয়ে উপজেলা ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

Manual6 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নানা বিধ সমস্যা নিয়ে ১৮ জানুয়ারি শনিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্টিত হয়। হাসপাতাল ব্যবস্থাপনা সহ সভাপতি উপজেলা পরিষদের চেযারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুরের সভাপতিত্বে ও সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম শাহরিয়ারের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি,বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ মামুন আহমদ, ডাঃ তোফায়েল আহমদ, মেডিক্যাল অফিসার ( এমসিএইচ) ডাঃ হামিদা বেগম, বালাগঞ্জ বাজারের ব্যবসায়ি মোঃ হারুনর রশীদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ তুহিন মনসুর, এছাড়াও উপস্থিত ছিলেন বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাবুদ্দিন শাহীন, স্বাস্থ্য কর্মী আব্দুস সালাম আলাউর রহমান, যুবলীগের শান্ত লাল দাস, উপজেলা স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা কর্মচারী। হাসপাতালের লোকবল সংকট, ভবন, রাস্তা সহ নানাবিধ বিষয় নিযে আলোচনা হয়। ১৪ কোটি টাকা ব্যয়ে নতুন একটি ভবন নির্মানে স্বচ্ছতার ব্যপারে নির্মানকারী সংস্থা ও প্রতিষ্টানের সাথে আলোচনার সিদ্বান্ত নেয়া হয়।