১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

রংপুরে বই বিতরণের মাধ্যমে প্রি-প্রাইমারী পাঠশালার সুবিধা বঞ্চিত শিশুদের পাঠদান কার্যক্রম শুরু

admin
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২০
রংপুরে বই বিতরণের মাধ্যমে প্রি-প্রাইমারী পাঠশালার সুবিধা বঞ্চিত শিশুদের পাঠদান কার্যক্রম শুরু

Manual2 Ad Code

মোঃমনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

বই বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে সুবিধা-বঞ্চিত শিশুদের পাঠদান কার্যক্রম শুরু।

গতকাল বিকাল ৪ঘটিকায় সবুজ ছায়া সমাজ উন্নয়ন সংস্থার পরিচালনায় রংপুর সিটি কর্পোরেশনের আওতাধিন রংপুর স্টেশন সংলগ্ন মুসলিম পাড়া সালফেট ক্যাম্পে সুবিধা-বঞ্চিত ও অবহেলিত শিশুদের শিক্ষা কার্যক্রম চালানোর নিমিত্তে প্রি-প্রাইমারীপাঠশালা এর কার্যক্রম শুরু হয়।

Manual2 Ad Code

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ ছায়া সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নাসিম আহমেদ (সনু) কোষাধ্যক্ষ সমশের আলী, প্রচার সম্পাদক জমির উদ্দিন, সদস্য আসাদুজ্জামান রানা, মুসলিম পাড়া সালফেট ক্যাম্পের চেয়ারম্যান মোঃ হাশেম আলী, ২৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন, যুগ্ন সম্পাদক ইব্রার হোসেন রুবেল, সমাজ সেবক এরশাদ হোসেন।

Manual5 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন পাঠশালার ম্যানেজার রিতাদাস, শিক্ষিকা নাসরিন, মাসুমা ও শাভা খাতুন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ ও অত্র এলাকার মহিলারা। অনুষ্ঠানের শুরুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, দোয়া পরিচালনা করেন মুসলিম পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ খোরশেদ আলম। দোয়া শেষে উদ্বোধক ফিতা কেটে সুবিধা-বঞ্চিত শিশুদের মাঝে বই বিতরণ করেন।

Manual6 Ad Code