মু,ইসমাইল হোসাইন (রনি),লক্ষীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের সন্তান, এশিয়ান ইউনিভার্সিটির মেধাবী ছাত্র মিজান হত্যাকান্ডের ঘাতকদের গ্রেফতার ও বিচারের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে।
আজ ১৭ জানুয়ারী, ২০২০ ইং শুক্রবার সকাল ১১ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত মিজান সহ লক্ষ্মীপুরের বিভিন্ন শ্রেনী পেশার নাগরিক বিচারের দাবীতে এ মানববন্ধনে উপস্থিত হন। আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা-উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।