১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহনে অনুষ্টিত হবে পবিপ্রবির ২য় সমাবর্তন

admin
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২০
তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহনে অনুষ্টিত হবে পবিপ্রবির ২য় সমাবর্তন

Manual2 Ad Code

ইউ এইচ সুমা,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :

Manual4 Ad Code

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন অনুষ্টানে অংশ গ্রহন করতে যাচ্ছে প্রায় তিন হাজার শিক্ষার্থী। নির্ধারিত সময়ে মোট ২৯৮৯ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন।

 

পবিপ্রবি’র ২য় সমাবর্তনের টেকনিক্যাল কমিটির আহবায়ক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক জনাব ড.এসএম তাওহিদুল ইসলাম ও দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা জনাব ড.কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual4 Ad Code

অধ্যাপক জনাব তাওহিদ জানান, সমাবর্তনে অংশ নিতে ৯৯৭ জন স্নাতক ও স্নাতকোত্তর উভয়, ১৯৪৯ জন স্নাতক, ৩৬ জন স্নাতকোত্তর ও ৭ জন পিএইচডি সম্পন্নকারী শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছেন।

Manual8 Ad Code

উল্লেখ্য, পবিপ্রবি’র ২য় সমাবর্তন আগামী ৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ।

Manual6 Ad Code