১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা মহানগর ও জেলা আ.লীগের শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২০
বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা মহানগর ও জেলা আ.লীগের শ্রদ্ধা নিবেদন

Manual4 Ad Code

রকিবুল ইসলাম আফ্রিদি, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা মহানগর, জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় খুলনা মহানগর ও জেলা আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের আতœার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

Manual2 Ad Code

এসময় খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, খুলনা মহানগর শ্রমিক লীগ সভাপতি আবুল কাশেম মোল্লা, খুলনা মহানগর যুবলীগ সভাপতি শফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর ছাত্রলীগের আহবায়ক শেখ শাহ জালাল সুজন, খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা হোসনে আরা রুনু সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের প্রায় ১ হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code