রংপুর ব্যুরোঃ রংপুর নগরীর জি এল রায় রোড,কামাল কাছনায় মেসার্স আলিশবা ট্রেডার্স এর যৌথ উদ্যোগে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর একটি শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু জুয়েল এ.ভি. পি এন্ড রিজিওনাল ম্যানেজার ডাচ্ বাংলা ব্যাংক, বিশেষ অতিথি মোঃ মীর জামাল হোসেন, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর, মোঃ নুরুন্নবী ফুলু ২৫ ন ওয়ার্ড কাউন্সিলর, রপুর সিটি কর্পোরেশন, পার্থ বোস পরিচালক, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাঃ, মোঃ রফিকুল আলম সভাপতি,২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ, রংপুর মহানগর, মোঃ মেহেদী হাসান এরিয়া ম্যানেজার ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং রংপুর, মোঃআব্দুর রাজ্জাক, সিনিয়র সেলস ম্যানেজার ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং রংপুর। সভাপতিত্বে ছিলেন মুঈদ ইবনে ফেরদৌস শান্ত। এসময় আরো উপস্থিত ছিলেন জি.এল.রায় রোড কামাল কাছনার ব্যবসায়িক ও এলাকার গন্যমান্য ব্যাক্তি গন ।