১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

ভাণ্ডারিয়ায় মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সম্মেলন ২০২০ অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২০
ভাণ্ডারিয়ায় মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সম্মেলন ২০২০ অনুষ্ঠিত

Manual6 Ad Code

আব্দুল্লাহ আল নাঈম :
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভাণ্ডারিয়া শাহাবুদ্দীন ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা হলরুমে এসোসিয়েশনের ভাণ্ডারিয়া শাখার সভাপতি মো: বশীর উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: নজরুল ইসলাম ।

Manual1 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ জুলফিকার আলী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো: হুমায়ূন কবীর তালুকদার, পিরোজপুর জেলার আহবায়ক মো: আব্দুল বারেক শেখ, ভাণ্ডারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: আনছারুজ্জামান প্রমূখ। উক্ত সম্মেলনে এসোসিয়েশনের সদস্য ও উপজেলার বিভিন্ন কলেজের প্রভাষক ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code