মোঃ বাদশা মিয়া, বিশেষ প্রতিনিধি, লালমনিরহাট
লালমনিরহাট জেলায় প্রথমবারের মত যোগদান করলেন আবিদা সুলতানা নামে নারী পুলিশ সুপার।
আবিদা সুলতানা ২০১৯ সালের পুলিশ সপ্তাহে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো নারী কর্মকর্তা এ দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে প্যারেডে অংশ নেয় সহস্রাধিক পুলিশ সদস্য। পুলিশ সপ্তাহ প্যারেডে তিনি কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ৪ বার এবং সেকেন্ড ইন কমান্ড হিসেবে ৪ বার দায়িত্ব পালন করেন। তিনি পুলিশ সদর দফতরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে ইন্টার্নাল ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড বিভাগে দায়িত্ব পালন করছেন। এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালে পুলিশ সপ্তাহে চাঁদপুর জেলার তৎকালীন পুলিশ সুপার শামসুন্নাহার প্রথম নারী কর্মকর্তা হিসেবে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। লালমনিরহাটে যোগদানের পূর্বে তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজ ১৬.০১.২০২০ খ্রিঃ দুপুর ১২ টার দিকে ফাকল (PHaKAL) পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজে আসেন। এ সময় কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রশাসনিক কর্মকর্তা, ও শিক্ষকবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপর তিনি কলেজের ক্লাসরুম, লাইব্রেরি, ল্যাব সমূহ সহ সকল কিছু ঘুরে দেখেন। শিক্ষক কমন রুমে বসে সকলের সাথে পরিচিত হন। চা চক্র শেষে বিদায় নেন। এ সময় তিনি বলেন শিক্ষকগণ মানুষ গড়ার কারিগড়, দেশ গড়ার কারিগড়, আপনাদের প্রতি আমি সর্বদা নজর রাখবো। যে কোন সমস্যায় আমায় স্মরণ করবেন, আমি সেটা দেখবো। সকল ক্ষেত্রে সহযোগীতা করার আশ্বাস দিয়ে প্রস্থান করেন।