১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

চট্রগ্রাম পতেঙ্গা সি বিচে ৩০০ অবৈধ স্হাপনা উচ্ছেদ

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২০
চট্রগ্রাম পতেঙ্গা সি বিচে ৩০০ অবৈধ স্হাপনা উচ্ছেদ

Manual6 Ad Code

আল আমিন চট্রগ্রাম জেলা প্রতিনিধি

Manual5 Ad Code

চট্রগ্রাম নগরীর পতেঙ্গা থানার সি বিচ এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।আজ বুধবার (১৫ জানুয়ারি) সাড়ে ১১টার দিকে সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।পতেঙ্গা সি বিচের আধা কিলোমিটার জায়গায় এই অভিযানে প্রায় ৩০০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম বলেন, ‘পতেঙ্গা সিবিচ এলাকায় গড়ে উঠেছে অনেকগুলো অবৈধ স্থাপনা। এসব অবৈধ স্থাপনার কারণে সি বিচের সৌন্দর্য নষ্ট হচ্ছে। পর্যটক আকর্ষণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই আমরা আজ প্রায় ৩০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।

Manual8 Ad Code