১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ভোলায় বাবা মায়ের আকুতি ব্রেন টিউমারে আক্রান্ত শিশু মরিয়মকে বাঁচাতে চায়

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২০
ভোলায় বাবা মায়ের আকুতি ব্রেন টিউমারে আক্রান্ত শিশু মরিয়মকে বাঁচাতে চায়

Manual6 Ad Code

টিপু সুলতান ভোলা জেলা প্রতিনিধি

Manual4 Ad Code

৫ বছরের শিশু মরিয়ম। ব্রেন টিউমারে আক্রান্ত। শিশুর মা আসমা বেগম ভোলার লালমোহন নয়ানীগ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। মেয়ের চিকিৎসার জন্য সবার কাছে সহযোগিতা কামনা করেছেন।

Manual2 Ad Code

মরিয়মকে নিয়ে বাবা সিরাজুল ইসলাম ভারতের ভেলরে সিএমসি হাসপাতালে গেছেন। কুঞ্জেরহাটের কাছে কালিরহাট বাজারের ছোট ওষুধের দোকানদার সিরাজের। ৩ সন্তানের মধ্যে মেঝ মরিয়ম। ৪ বছর বয়স থাকতে মাথা ব্যথায় ভুগতে থাকে সে। পরে বরিশাল নিয়ে ডাক্তার দেখালে সিটি স্ক্যান করে ব্রেন টিউমারের কথা জানান ডাক্তার।

ঢাকায় নিয়ে নিজের সব পুঁজি দিয়ে অপারেশন করান। কিন্তু অপারেশন ঠিকমতো না হওয়ায় আবারও মাথা ব্যথায় ভুগতে থাকে মরিয়ম। পুনরায় ডাক্তার দেখালে ডাক্তার বলেন, টিউমার এখনও রয়ে গেছে এবং মাথার একটি রগ কেটে গেছে। যার কারণে তার অবস্থা আরও খারাপ হতে থাকে।

উপায়ান্তর না পেয়ে তড়িঘড়ি করে মরিয়মকে বাঁচাতে বাবা সিরাজ বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে চলে যান ভারতের ভেলর সিএমসি হাসপাতালে। সেখানে নিউরোলজি বিভাগে ডাক্তার দেখালে ডাক্তার অপারেশন করার কথা বলেন। এর জন্য প্রয়োজন ৪ লাখ টাকা।

Manual4 Ad Code

হাসপাতালের সিট ভাড়া, ওষুধ, দৈনন্দিন খরচসহ আরও কয়েক লাখ টাকার প্রয়োজন। এত টাকা যোগাড় করার মতো অবস্থা নেই সিরাজের। বাড়িতে ঘর-ভিটা ছাড়া আর কোনো জমিও নেই। তাই মরিয়মের মা আসমা বেগম সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

Manual3 Ad Code