১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২০
ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

Manual7 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

Manual8 Ad Code

ঝিনাইদহের মহেশপুর ও কালীগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছে। বুধবার সকালে মহেশপুর উপজেলার বজরাপুর ও কালীগঞ্জ উপজেলার ঘিঘাটি গ্রামে এ দূর্ঘটন ঘটে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, সকালে মহেশপুর উপজেলার বাজরাপুর এলাকায় আলমসাধু ও বিদ্যুতের পোল বহনকারী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই কামাল হোসেন নামের একজন মারা যায়। আহত হয় আরও ৪ জন। সেখানে থেকে আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে খলিলুর রহমান নামের একজনের শারীরিক অবস্থান অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
এদিকে সকালে কালীগঞ্জ উপজেলার শাহপুর ঘিঘাটি এলাকায় দ্রুতগামী মাইক্রোবাস চাপায় রনি আহম্মেদ নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে শাহপুর ঘিঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র ছিল।

Manual6 Ad Code