১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

হরিণাকুন্ডুতে ভাই ভাই ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে ধর্ষণের অভিযোগ থানায় মামলা

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২০
হরিণাকুন্ডুতে ভাই ভাই ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে ধর্ষণের অভিযোগ থানায় মামলা

Manual3 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক নার্সকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে ভাই ভাই ক্লিনিকের মালিক আসমত আলীর বিরুদ্ধে।
বুধবার দুপুরে ওই নার্স ক্লিনিক মালিকসহ দুই জনের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা করেন।
নার্স জানান, উপজেলা শহরের হাসপাতাল মোড়ে অবস্থিত ভাই ভাই ক্লিনিকে দীর্ঘ ৭ মাস যাবৎ কাজ করছেন ওই নার্স । গত ৩ মাস ধরে ক্লিনিক মালিক আসমত আলী বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন তাকে। এক পর্যায়ে গর্ভবতী হয়ে গেলে বিয়ের জন্য চাপ দেন তিনি। এতে আসমত আলী ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ১৪/১৫ দিন আগে জোরপূর্বক গর্ভপাত করান তাকে।
হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, ওই নার্সকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।