রকিকুল ইসলাম টুঙ্গিপাড়া থেকে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যাণ ফেডারেশনের নব- নির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার দুপুর ৩ টায় জাতির পিতার সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
এ সময় ফেডারেশনের নব- নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মোঃ হেদায়েত হোসেন ও সাধারন সম্পাদক আকতার হোসেনের,ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ লুৎফর রহমান খান,পরিষদের সদস্য মোঃ আবুল হোসেন, মোঃ শাহজাহান সাত্তার ও মোঃ আব্দুল মান্নান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।