ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার বলিদিয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু সাঈদ হোসেন (৬০) কে পিটিয়ে মেরে ফেলল একই গ্রামের নওশের শিকদারের ছেলে ইমরুল শিকদার (৩২)। ঘটনার দিন ১৩ ই ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭:৩০ মিনিটে ঐতিহ্যবাহী বড়রিয়া মেলা থেকে ফেরার পথে অভিযুক্ত ইমরুল সিকদার দলবলসহ গাছে দড়ি বেঁধে ওঁৎ পেতে বসে থাকে এবং আবু সাঈদ হোসেন আসামাত্রই মোটরসাইকেলসহ দড়িতে বেঁধে পড়ে যান , এই সুযোগে ইমরুল ও তার দলবল আবু সাঈদ হোসেনকে হাতুড়ি ও হকিস্টিক সহ অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে বেদম প্রহার করে, এতে সাঈদ হোসেনের চার হাত-পা মারাত্মকভাবে জখম হয়। পরে মাগুরা সদর হাসপাতালে আনার পথে আবু সাঈদ হোসেন মৃত্যুবরণ করেন। উল্লেখ্য আবু সাঈদ হোসেন ও অভিযুক্ত ইমরুল শিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য দলাদলি ও শত্রুতা চলে আসছিল। মৃত আবু সাঈদ হোসেন ব্যক্তিজীবনে একটি ছেলে ও একটি মেয়ে সন্তানের পিতা।