মোঃ মালিক মিয়া,বিশেষ প্রতিনিধি-কমলগঞ্জ:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়
প্রায় সারা দেশের মতো শুক্রবারে সূর্যের আলো অনুভব করা গেলেও শনিবার রবিবার এবং আজ ১৩ জানুয়ারি রোজ সোমবার একটি মুহূর্তের জন্যও সূর্যের আলো বা কিরণ লক্ষ করা যায়নি।
সকাল বেলা থেকে শুরু করে ঘনকুয়াশা ও শীতল হাওয়া বইছে এ উপজেলায়। সকালে ঘনকুয়াশা থাকার কারনে স্কুল ছাত্র/ছাত্রীরা সময় মত স্কুলে যেতে পারছেন না এমনটাও লক্ষ্য করা গেছে
কৃষক মাঠে কাজ করতে হিমসিম খাচ্ছে । সকাল বেলা ঘুম থেকে উঠে খরকুটো দিয়ে আগুন জালিয়ে শীত নিবারনের চেষ্টা করে পার পাচ্ছে না গ্রামের কৃষকেরা।
সকাল বেলা শীত আর ঘনকুয়াশার কারণে গাড়ী চালকেরা হেড লাইট ব্যবহার করে গাড়ী চালাচ্ছে ।
ঘনকুয়াশার কারনে দেখা যায় না রাস্তা ঘাট । আবার সকাল ১০ থেকে ১২ পর্যন্ত হালকা বাতাস এর কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
।
সূর্য পশ্চিমে গড়তে না গড়তেই আবার সন্ধ্যা থেকে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে ।
শীতের কারনে হাট বাজারেও লোকের বীড় কমেছে। সন্ধার পরে টিপ টাপ শব্দ শুনা যায় ঘর থেকে মনে হয় বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি না শীত আর ঘন কুয়াশা পড়ার শব্দ এটা।
সবচেয়ে কষ্টের সাথে জীবন যাপন করছেন দিনমজুররা পরিবারের লোকজনের কথা চিন্তা করে প্রচন্ড শীতের মধ্যেও তারা বিভিন্ন জায়গায় কাজে যোগ দিতে দেখা গেছে।সূর্যের আলো না জ্বালায় হার্টের রোগীদের সবচেয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
হাসপাতলে এলাকা ঘুরে দেখা যায় বাড়ছে নিউমোনিয়া সহ নানা ধরনের রোগীদের সংখ্যা স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে এ তীব্র শীত আরো কয়েকদিন অতিবাহিত হবে।