৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

রৌদ্দুরের উদ্যোগে ঝিনাইদহের কালীগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে  শিক্ষা উপকরণ বিতরণ

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২০
রৌদ্দুরের উদ্যোগে ঝিনাইদহের কালীগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে  শিক্ষা উপকরণ বিতরণ

Manual8 Ad Code

তানভীর ইসলাম, বিশেষ প্রতিনিধি,কালীগঞ্জ, ঝিনাইদহ:- “থেকে একসাথে যুক্ত, করবো পথশিশু মুক্ত”স্লোগানকে সামনে রেখেই কাজ করছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একদল উদ্যমী তরুণ। যাদের উদ্দেশ্য সকলকে শিক্ষার আলোয় আলোকিত করা এবং দেশকে উন্নত করা। কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে রোদ্দুর তাদের কার্যক্রম পরিচালনা করছে। রোদ্দুরের এই কার্যক্রমের আওতায় আছেন ৩০ জন সুবিধাবঞ্চিত শিশু। এসব সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে রৌদ্দুর বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী বিতরণ করে। তারই ধারাবাহিকতায় আজ ১৩ জানুয়ারি ২০২০ তারিখে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের শিক্ষা সামগ্রী বিতরণ করে রৌদ্দুর। সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র আশরাফুল আলম আশরাফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মেহেনাজ হোসেন সায়মন ,উপদেষ্টা ,রোদ্দুর।

Manual8 Ad Code

এ সময় উপস্থিত ছিলো কালীগঞ্জ স্টুডেন্ট এ্যাসোসিয়েশন এর সম্মানিত সভাপতি মোস্তফা ইবনে মাসুদ, সহ সভাপতি তৌহিদুল ইসলাম তোহিদ এবং ব্লাড ব্যাংক অফ কালীগঞ্জের সম্মানিত সভাপতি ফজলে রাব্বি স্বপ্ন।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রৌদ্দুরের প্রতিষ্ঠা ওয়াসিফ রাব্বি।

Manual6 Ad Code